মঙ্গলবার   ১৮ আগস্ট ২০২৬ || ২ ভাদ্র ১৪৩৩

প্রকাশিত : ০৫:৫০, ৫ এপ্রিল ২০২১


প্রতিদিন কতটুকু লবণ খাবেন?

প্রতিদিন কতটুকু লবণ খাবেন?

লবণ নিয়ে অনেক বছর আগের একটি গল্প রয়েছে। ঈশাননগর রাজ্যের রাজা রাধাচরণ সিংহের ছোট মেয়ে তাকে জানিয়েছিলেন, সে তাকে লবণের মতো ভালোবাসে। এই গল্পটি নিশ্চয়ই সবারই জানা। দৈনন্দিন জীবনে লবণের গুরুত্ব অপরিসীম। কারণ লবণ ছাড়া সব খাবারই বিস্বাদ। তবে কোনো কিছুই যেমন অতিরিক্ত ভালো না তাই লবণও অতিরিক্ত খাওয়া ভালো না। তবে আপনি প্রতিদিন কতটুকু লবণ খাবেন?  

এটি একটি ক্রমাগত বিতর্কিত প্রশ্ন। লবণে যে পুষ্টি উপাদান আছে, বিশেষ করে সোডিয়াম তা আপনার বেঁচে থাকার জন্য জরুরি একটি উপাদান। যুক্তরাষ্ট্রের টুলেইন বিশ্ববিদ্যালয়ের গ্লোবাল পাবলিক হেলথ এর অধ্যাপক ড. পল হোয়েলটন লাইভ সায়েন্স ডটকমকে দেয়া এক সাক্ষাতকারে জানান, ‘সোডিয়াম হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এক্সট্রাসেলুলার ইলেকট্রোলাইট। যা অনেক স্বাস্থ্যগত কার্যক্রমে গুরুত্বপুর্ণ ভূমিকা পালন করে।’
ইলেকট্রোলাইট হলো ক্ষুদ্রাতিক্ষুদ্র পদার্থ যা পানিতে মিশে গিয়ে পজিটিভ এবং নেগেটিভ আয়ন তৈরি করে যা থেকে বিদ্যুত উৎপাদিত হয়।

দেহের ভেতরে এবং বাইরে এই চার্জদ্বয়ের যথাযথ ভারসাম্য অনেক দৈহিক কার্যক্রম নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও দেহের আর্দ্রতা, রক্তচাপ, স্নায়ু এবং মাংসপেশির কার্যক্রম যথাযথভাবে পরিচালনায় এই ভারসাম্য গুরুত্বপূর্ণ। মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের নির্দেশনা মোতাবেক একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন ২ হাজার ৩০০ মিলিগ্রাম সোডিয়াম খাওয়া উচিত। আর এর বেশি খেলেই উচ্চ রক্তচাপ বেড়ে যাওয়ার ঝুঁকি থাকে এবং ফলত হার্ট অ্যাটাক ও স্ট্রোকের মতো বড় কোনো বিপদ ডেকে আনতে পারে।

একজন মানুষের বেঁচে থাকার জন্য সর্বনিম্ন কতটুকু লবণ দরকার?

ড. পল হোয়েলটন বলেন, প্রতিদিন ১ হাজার ৫০০ মিলিগ্রাম খেলেই চলবে। যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) এর মতও তাই- প্রাপ্ত বয়স্কদের মধ্যে যাদের উচ্চ রক্তচাপ আছে তাদের কোনো মতেই ১৫০০ মিলিগ্রাম এর বেশি লবণ খাওয়া উচিত নয়। আর সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) তিন বছরের কম বয়সী শিশুদের জন্যও এই পরিমাণ (১৫০০ মিলিগ্রাম) লবণ খাওয়ার পরামর্শ দেয়।

তবে মার্কিন হার্ট অ্যাসোসিয়েশন (এএইচএ) এর মতে, একজন মানুষের শরীরের প্রতিদিনের লবণের চাহিদা ৫০০ মিলিগ্রামেরও কম। অথবা এক চা চামচের চার ভাগের একভাগেরও কম।

দৈনিক গাইবান্ধা


অনলাইন জরিপ

মঙ্গলবার   ১৮ আগস্ট ২০২৬ || ২ ভাদ্র ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ৩২৩জন

সর্বশেষ

শিরোনাম