মঙ্গলবার   ২২ সেপ্টেম্বর ২০২৬ || ৬ আশ্বিন ১৪৩৩

দৈনিক গাইবান্ধা

প্রকাশিত : ১১:৩৪, ২৩ জুন ২০২৪


অবসর প্রসঙ্গে যা জানালেন সাকিব

অবসর প্রসঙ্গে যা জানালেন সাকিব
সংগৃহীত

ভারতে অনুষ্ঠিত ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের আগ মুহূর্তে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের অবসর ভাবনা জানিয়েছিলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। সে সময় তিনি জানান, ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে পারেন তিনি।

সেই হিসেবে এটাই হতে যাচ্ছে সাকিবের শেষ টি-২০ বিশ্বকাপ। এছাড়া অনেকের ধারণা, এবারের বিশ্বকাপ শেষেই টি-২০ ফরম্যাটকে বিদায় জানাবেন এই অলরাউন্ডার। তবে এরকম কোনো পরিকল্পনা নেই সাকিবের।

ভারতের বিপক্ষে ম্যাচ শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এই অলরাউন্ডার জানিয়েছেন, শেষটা সময়ের ওপর ছেড়ে নিয়েছেন তিনি। গতকাল ভারতের বিপক্ষে ম্যাচ শেষে সংবাদ সংবাদ সম্মেলনে অবসর ইস্যুতে সাকিব একটু রহস্যই রেখে দিয়েছেন।

সাকিব বলেন, ‘শেষ কি না জানি না। পৃথিবীতে যেকোনো কিছু যেকোনো হওয়া সম্ভব। সিদ্ধান্ত নেবে বোর্ড। আমারও কিছু সিদ্ধান্ত আছে। উপভোগ না করলে অবশ্যই খেলার বিষয় না।’

আসন্ন ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি দিয়ে শেষ? সেই প্রসঙ্গ তুলতেই সাকিবের উত্তর, ‘বলেছিলাম, ওটা তখন পর্যন্ত চিন্তা। চিন্তা পরিবর্তন হতেই পারে। সামনে অনেক বড় বিরতি আছে। এসব নিয়ে চিন্তিত নই।’

তিনি আরো বলেন, ‘দল যদি মনে করে আমার দরকার আছে, আমি যদি মনে করি আমার দরকার আছে। এটা সময়ের ব্যাপার। সামনে বড় বিরতি আছে। টেস্ট ম্যাচ আছে। এটা সময়ের ওপর ছেড়ে দিই। সময় হলেই সবাই জানতে পারবে।’

সূত্র: ডেইলি বাংলাদেশ

জনপ্রিয়


অনলাইন জরিপ

মঙ্গলবার   ২২ সেপ্টেম্বর ২০২৬ || ৬ আশ্বিন ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ৩২৩জন

আরও পড়ুন

সর্বশেষ

শিরোনাম