মঙ্গলবার   ১৮ আগস্ট ২০২৬ || ২ ভাদ্র ১৪৩৩

প্রকাশিত : ০৭:২০, ২৮ জুন ২০২১


প্রাক্তন প্রেমিকের নতুন সম্পর্ক ভাঙতে অদ্ভুদ কাণ্ড, অবশেষে কারাগা

প্রাক্তন প্রেমিকের নতুন সম্পর্ক ভাঙতে অদ্ভুদ কাণ্ড, অবশেষে কারাগা

সম্পর্ক ভেঙে নতুন করে অন্যজনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন যুবক। বিষয়টি মেনে নিতে পারেননি তার প্রাক্তন প্রেমিকা। তাই প্রাক্তন প্রেমিকের নতুন সম্পর্ক ভাঙার ফন্দি আঁটেন তিনি। তবে সেই পরিকল্পনাকে বাস্তবে রূপ দিতে কারাগারে যেতে হয়েছে তাকে।

ঘটনাটি ঘটেছে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরে।

পুলিশ জানিয়েছে, কয়েকদিন আগে এক তরুণী অভিযোগ করেন- কেউ তার নামে ইনস্টাগ্রামে ভুয়া অ্যাকাউন্ট খুলেছে। আর সেই অ্যাকাউন্ট থেকে বিভিন্ন আপত্তিকর ছবি প্রকাশ করছে। এমনকি তার প্রেমিককে বন্ধুত্বের অনুরোধও পাঠানো হয়েছে। এরপরই বিষয়টি জানতে পারেন তিনি।

জানা গেছে, প্রাক্তন প্রেমিকের সামাজিকমাধ্যম অ্যাকাউন্টের পাসওয়ার্ড ছিল ওই তরুণীর কাছে। সেটি ব্যবহার করে যুবকের নতুন প্রেমিকার সঙ্গে কিছু ঘনিষ্ঠ ছবি পান প্রাক্তন প্রেমিকা। ছবিগুলো দিয়ে ইনস্টাগ্রামে যুবকের নতুন প্রেমিকার একটি ভুয়া অ্যাকউন্ট খুলেন। ওই অ্যাকাউন্ট থেকে প্রতিদিনই যুবকের নতুন প্রেমিকার ঘনিষ্ঠ মুহূর্তের ছবি শেয়ার করতে থাকেন তরুণী। বিষয়টি নজরে আসার পর টনক নড়ে যুবকের নতুন প্রেমিকার। পরে তিনি পুলিশের কাছে অভিযোগ করেন।

পুলিশের সাইবার ক্রাইম বিভাগের কর্তৃপক্ষরা ঘটনার তদন্তে নেমে ওই অ্যাকাউন্ট ব্যবহারকারীর বিষয়ে জানতে পারেন। এরপর আইপি অ্যাড্রেস খতিয়ে দেখে ওই তরুণীকে গ্রেফতার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে ঘটনার দায় স্বীকার করে ওই তরুণী জানিয়েছেন, তার সাবেক প্রেমিকের নতুন সম্পর্ক ভাঙতে তিনি এ কাজ করেছেন।

 সূত্র : আনন্দবাজার পত্রিকা

দৈনিক গাইবান্ধা


অনলাইন জরিপ

মঙ্গলবার   ১৮ আগস্ট ২০২৬ || ২ ভাদ্র ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ৩২৩জন

সর্বশেষ

শিরোনাম