সোমবার   ১৭ আগস্ট ২০২৬ || ১ ভাদ্র ১৪৩৩

প্রকাশিত : ০৬:০৯, ১৪ জুন ২০২২


ওষুধের পাতায় মাঝে কেন ফাঁকা জায়গা থাকে

ওষুধের পাতায় মাঝে কেন ফাঁকা জায়গা থাকে

হালকা সর্দি-জ্বর হোক বা বড় কোনো অসুখ, সুস্থ থাকতে ওষুধ খাওয়ার প্রয়োজন পড়েই। সে সময়ে হয়তো অনেকেই খেয়াল করেছেন, ওষুধের পাতায় একটি বা দু’টি খালি ঘর থাকে। ওষুধের গায়ে এই ফাঁকা জায়গাগুলো রাখার কারণ কী? 

অনেকে মনে করেন, খালি জায়গাগুলো রাখা হয় যাতে বাড়তি গ্যাস বা বাতাস যেন ওষুধের মধ্যে প্রবেশ না করে। তবে এটিই এর একমাত্র কারণ নয়। ওষুধের পাতার মাঝে ফাঁকা জায়গার আরও কিছু কারণ রয়েছে।

১. সাধারণত ওষুধটির নাম, তৈরির তারিখ, মেয়াদ উত্তীর্ণ হওয়ার সময় লেখা থাকে এই ফাঁকা খোপগুলোর পেছনে। যে ওষুধের পাতায় একটি মাত্র ওষুধ থাকে, সেখানেও এই লেখাগুলোর জন্য আলাদা ঘর রাখা হয়। সেই লেখাগুলো ছাপার সময় যাতে চাপ পড়ে ওষুধ না ভেঙে যায়, তাই খালি জায়গায় সে সব লেখা হয়।

২. অনেকেই পুরো পাতা ওষুধ কেনেন না। হয়তো পাতা থেকে কেটে কয়েকটি ওষুধ নেন। সে সময়ে যাতে কেটে কয়েকটি বিক্রি করা যায়, সেজন্যও ওষুধের পাতায় ফাঁকা জায়গা থাকে।

৩. ট্যাবলেটগুলো যাতে একে উপরের গায়ে লেগে ভেঙে না যায়, সে কারণেও মাঝে ফাঁকা জায়গা রাখা জরুরি।

সূত্র : আনন্দবাজার

দৈনিক গাইবান্ধা


অনলাইন জরিপ

সোমবার   ১৭ আগস্ট ২০২৬ || ১ ভাদ্র ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ৩২৩জন

সর্বশেষ

শিরোনাম